জামালপুর-৫ সদর আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন সহ ৮ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এই আসনে জেলা জাতীয় পার্টির আহবায়ক জাকির হোসেন খানসহ ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমসহ ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় পার্টির দুই প্রার্থীসহ ৩ জনের মনোনয়ন।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী জানান, জামালপুরের ৫ টি সংসদীয় আসনে ৪৫ জন প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়ন বৈধ এবং ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
