৬ নবজাতকের মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ১ মাস আগে
ছবি: সংগৃহীত

তাপমাত্রা নিয়ন্ত্রণ মিটার না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান চালায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষকে তারা এ জরিমানা করেন।

অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘হাসপাতালের বিভিন্ন অংশ দীর্ঘ সময় ধরে পরিদর্শন করার পর কিছু অনিয়ম ধরা পড়ে। এর ফলে নিরাপদ খাদ্য আইনের আওতায় দুই লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এক লাখ টাকা, অর্থাৎ মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

গত শনিবার বিকেলে আদ-দ্বীন হাসপাতাল ও মেডিকেল কলেজ পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এ সময় হাসপাতাল ভবনের ছাদে একটি বেকারি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, বেকারিটি হাসপাতালের ভেতরে নয়, বরং পাশে অবস্থিত। তবে এই কারখানা থেকে রোগীর খাবার সরবরাহ করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এই জরিমানার অর্থ পরিশোধ করেছে।’ তিনি জানান, ব্লাড ব্যাংক ছাড়া হাসপাতালের অন্য কোনো ওয়ার্ডের রেফ্রিজারেটরে মিটার পাওয়া যায়নি। শুধু চেম্বারগুলোতে মিটার ছিল।

 

  • আদ-দ্বীন হাসপাতাল
  • জরিমানা