গ্রামীণ ব্যাংক নিমগাছী শাখার ম্যানেজার গ্যাস ট্যাবলেট সেবনে মৃত্যু

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,রায়গঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখার ব্যবস্থাপক আব্দুস সালাম (৫০) গ্যাস ট্যাবলেট সেবনের পর অসুস্থ হয়ে মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ব্যাংকের অডিট চলাকালে কীটনাশক সেবনে মৃত্যুর ঘটনায় অডিট কমিটির তিন সদস্যকে থানায় নিয়ে গেছে পুলিশ।তবে অডিটের চাপের কারণে আব্দুস সালাম আত্মহত্যা করেছেন কি না,তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুস সালাম পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তিনি নিমগাছী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।