
প্রতিনিধি,যশোর :
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ যশোর ব্যাটালিয়নের একটি বিওপি টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩১টি শাড়ি, ৪টি কম্বল, ৬টি খাদ্য সামগ্রী এবং ১৫টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই মালামাল উদ্ধার সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এ ধরনের কঠোর ও সতর্ক অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
