প্রতিনিধি,সিংড়া নাটোরঃ
নাটোরের সিংড়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা বিএনপির দুই নেতা।
তাঁরা হলেন, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামীম হোসেন (ভিপি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা ডায়াবেটিকস সমিতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় নিসচা সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. হারুনর রশিদ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিএনপির দুই নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বক্তব্যে বিএনপি নেতারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। তাঁরা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নিরাপদ সড়ক চাই সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁরা নবগঠিত কমিটির পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নিসচা সিংড়া উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি সাংবাদিক সৌরভ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক মো. তানজিল হোসেন, মো. জুল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
১৯ নভেম্বর ২০২৬
০১৭১৩৭৩১০৬৭