প্রতিনিধি, সলঙ্গা:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল জলিল ভোটারদের সঙ্গে নিয়মিত গণসংযোগ ও মতবিনিময় করছেন।
তিনি ওয়ার্ডের বিভিন্ন চা-স্টল, বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন। পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শুনে তাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন। যার কারনে ৩নং ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে তার নাম শোনা যাচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, মোঃ আব্দুল জলিল একজন শিক্ষিত ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে ও বিপদ-আপদে পাশে থাকার চেষ্টা করে আসছেন। সৎ, ভালো মনের মানুষ ও জনদরদী হিসেবে তিনি এলাকায় পরিচিত বলেও জানান স্থানীয় কয়েকজন ভোটার।
এর আগে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন আব্দুল জলিল। এবারও তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।
আব্দুল জলিল বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।