প্রতিনিধি,জয়পুরহাট :
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সি।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলীম, সাধারণ সম্পাদক নাফেউল হাদী মিঠু, থানার প্রতিনিধি এসআই আরিফুল ইসলাম, পৌর জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মীর স্বয়ন, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক হাসান আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।