প্রতিনিধি,মিঠাপুকুর (রংপুর) :
ঢাকা থেকে বুড়িমারীগামী আনাস এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন আবিদা বেগম নামে এক নারী। গত শনিবার ভোররাতে রংপুর মিঠাপুকুর এলাকায় একটি চলন্ত বাসে এ ঘটনা ঘটে। মা ও সন্তান সুস্থ থাকায় বাসের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।এ ঘটনায় আনাস এন্টারপ্রাইজের মালিক দিপু সাহেব শিশুর জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। আর ঘোষণা দিয়েছেন ওই শিশু আজীবন বাসে ফ্রি যাতায়াত করবে। পাশাপাশি সে বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশু দুজনেই ফ্রি যাতায়াত করবেন।
গতকাল দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু ওই শিশুর বাড়িতে গিয়ে উপহার সামগ্রী হিসেবে একটি দোলনা, বেবী বেড, মশারি ও প্রসাধনী সামগ্রী প্রদান করেন।জানা গেছে, ঢাকা থেকে বুড়িমারী যাচ্ছিল আনাস এন্টারপ্রাইজ বাসটি। বাসে থাকা অন্তঃসত্ত্বা এক নারীর রংপুর মিঠাপুকুর এলাকায় আসলে প্রসব বেদনা শুরু হয়। এরপর ওই বাসের ভেতরে থাকা এক ধাত্রীর সাহায্যে বাস থামিয়ে ফুটে ফুটে ছেলে সন্তান প্রসব করান। তাৎক্ষণিক বাসে থাকা সুপারভাইজার বাসের যাত্রীদের মিষ্টি মুখ করান।ওই প্রসূতি আবিদা বেগমের (২৮) বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধায়। তিনি উপজেলার ফকিরপাড়ার রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে