প্রতিনিধি,নরসিংদীঃ
নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্ঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ কৃতিত্ব অর্জনকারী পুলিশ কর্মকর্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গতকাল নরসিংদী পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদক উদ্ধারে সফলতা ও বিশেষ অবদান রাখায় বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ সময় শিবপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) কাইয়ুম মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ ভূমিকা রাখায় তাঁকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জেলার সকল ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী অভিযান জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।