সিরাজগঞ্জ কারাগারে অুসস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় এক আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত বাবলু মণ্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক এবং পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তীতে সদর থানায় দায়ের হওয়া একটি মারামারি ও বিস্ফোরক মামলায় হাজতি আসামি রমজান আলী গত ২২ জুন কারাগারে আসেন। শুরু থেকেই শারীরিক দুর্বলতা থাকায় নড়াচড়া কম করতেন তিনি।’

তিনি আরো বলেন, ‘বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’