সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গতকাল রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সলংগা থানা যুবদলের সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদন কমিটি জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সলংগা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক, সলংগা থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক, আমরা জুলাই যোদ্ধা সিরাজগঞ্জ জেলা শাখার আহব্বায়ক মেহেদী হাসান আমজাদ , সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সলংগা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহব্বায়ক, সলংগা থানা যুবদলের যুগ্ম আহব্বায়ক রাসেল মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আনিছুর রহমান, সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক এবং সদস্য । তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত। মামলা হামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন বহুবার। দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তাদের নেতৃত্বে হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।