ফুলবাড়ী উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের উদ্বোধন করেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন, নতুন পরিদর্শন কক্ষটি উপজেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের পর্যালোচনা, সমন্বয় সভা এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কার্যকর মতবিনিময়ের সুযোগ আরও সুদৃঢ় করবে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, নবনির্মিত পরিদর্শন কক্ষটি সরকারি কার্যক্রম তদারকি, সমন্বয় সভা এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপজেলা প্রশাসনের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।