সরকারি নির্দেশনার অংশ হিসেবে পার্বতীপুর উপজেলা পরিষদ কার্যালয়ে অফিস পেলেন দিনাজপুর ৫ (পার্বতীপুর- ফুলবাড়ী)আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের পুরাতন দোতলা ভবনের ইউএনওর সাবেক কক্ষটির উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান ঠাকুরগাও জেলার ভূল্লী উপজেলায় যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন,এসিল্যান্ড মাহমুদ হুসাইন রাজু, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি সাজেদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন সহ স্থানীয় সুধীজন। এসময় দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সাধারনের মাঝে মিষ্টি মুখ করানো হয়।