‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকেলে সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ গ্রহণ করেন রাফি ফুটবল একাডেমি সলংগা বনাম মঞ্জু একাদশ ধুবিল।
টুর্নামেন্টে সভাপতি ছিলেন ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি পুত্র, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান লেনিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা যুবদলের আহব্বায়ক, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি, আসন্ন রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান পাপন, ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহন, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি স.ম আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাংবাদিক সুলতান মাহমুদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেনিন বলেন,ফুটবল নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। তরুণ সমাজকে অপরাধ,মাদক ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের কল্যাণে ভবিষ্যতেও চরবেড়া মাঠে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা শত শত দর্শক। কানায় কানায় পূর্ণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।