বরগুনার আমতলীতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন,পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ,অসহায় মানুষের আর্থিক চেক হস্তান্তর, সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ ও গ্রাম পুলিশদের বাই সাইকেল প্রদান সহ দিনভর নানান কর্মসূচির মধ্যে দিয়ে ব্যাস্ত সময় কাটিয়েছেন জেলা প্রশাসক মিস্ তাসলিমা আক্তার।
দিনের শুরুতে কোমলমতি শিশু শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন করা হয়েছে। আজ ৩ আগষ্ট সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন এবং নবনির্মিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ, অসহায় জনগোষ্ঠীর মাঝে সরকারি ভাতার চেক হস্তান্তর ও উপজেলার গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইন প্রমুখ।