সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে
দ্বীনি শিক্ষার্থী ও আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে শহীদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষ,জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এর সভাপতিত্বে ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশিষ্ট আলেম ও মাদ্রাসার শিক্ষাথীরা অংশ গ্রহণ করেন।
শেষে জুলাই শহীদের রুহের মাগফেরাত ও আহত জুলাই যোদ্ধাদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।