অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং সংরক্ষণের দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই হোটেলকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । 
আজ মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয় ওই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির  উদ্দিন হোটেলেকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল ও একই অপরাধে আল সামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৪ মাসের জেল দেয় ভ্রাম্যমান আদালত। পরে জরিমানা প্রদান করেন  জেল থেকে রক্ষা পান অভিযুক্তরা। 
অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন। সাথে ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন ও সৈয়দপুর থানা পুলিশ ৷
এ অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্রে জানা গেছে ৷