যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা থেকে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
​খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-র অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে দীর্ঘদিন ধরে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
​এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ভোরে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে ২০২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেন বিজিবি সদস্যরা।
​বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।