সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি’র দ্বি-বার্ষিক নির্বাচন
সম্পন্ন হয়েছে। সংগঠনের সভাপতি প্রয়াত সাংবাদিক সাহেদ আলীর মৃত্যুতে কমিটি বিলুপ্ত করে আংশিক কমিটি গঠন করা হয়।আজ শুক্রবার সকাল ১০টায় ইউনিটির কার্যালয়ে প্রথম অধিবেশনে প্রয়াত সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আয়-ব্যয়ের হিসাবসহ সার্বিক বিষয়ে আলোচনা করে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।দ্বিতীয় অধিবেশনে নির্বাচন পরিচালনা কমিটি প্রার্থী আহ্বান করেন।এতে সভাপতি পদে রফিকুল ইসলাম মন্টু ও লিখন আহমেদ প্রার্থী হলেও পরে লিখন আহমেদ প্রার্থীতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম মন্টু (সলঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান) সভাপতি নির্বাচন হন।এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে সুলতান মাহমুদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক পদে সোহেল রানা ও কে.এম আল আমিন প্রার্থী হওয়ায় ব্যালটের মাধ্যমে সোহেল রানা (৫ ভোট) এবং কে.এম আল আমিন (৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছেন।আগামী ২ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়া হয়।