পাবনার ভাঙ্গুড়ায় পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রকিব নামের এক (ওয়ার্ড বিএনপি’র কর্মী) জনকে ছুরিকাঘাত করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পৌর সভার উত্তর সারুটিয়া মহিলা মাদ্রাসা পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।ঘটনার সূত্রে জানা গেছে,পৌর সভার চার নং ওয়ার্ড বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক রকিব খান এবং একই এলাকার আব্দুল হাইয়ের ছেলে প্রতিপক্ষ খায়রুল ইসলাম।পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি নেতা রকিব খান ও খাইরুলের মধ্যে কথা কাটাকাটি হয়।ঘটনার রাতে খাইরুল পাওনা টাকা দেবার কথা বলে রকিব খান(৪০)কে তার বাড়িতে ডাকে । খায়রুলের কথামতো রকিব রাত সাড়ে আটটার দিকে তার বাড়িতে গিয়ে পাওনা টাকা চায়।এ সময় প্রতিপক্ষ খাইরুল গং রকিবকে মারপিট করে ডান হাতে ছুরিকাঘাত করে মরাত্বক জঘম করে ফেলে রাখে। এ সময় রকিবের আর্ত চিৎকারে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানান, তার ডান হাত মারাত্বক জঘম রয়েছে।ক্ষত স্থানে পাঁচটি সিলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত রকিব খানের স্ত্রী নাছিমা খাতুন বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দিয়েছেন।
ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান,ঘটনাটি তিনি মৌখিকভাবে শুনেছেন। অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।