অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন । বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মাহদী আমিন বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে গতকাল থেকে সহিংসতা, টাকা ছড়ানোসহ নানা অপকর্মে লিপ্ত ছিল একটি দল। প্রতিদ্বন্দ্বী চিহ্নিত দলটির সঙ্গে বিএনপির যে বিশাল তফাত, তা দূর করতেই তারা নানা অপকর্ম করেছে।
তিনি বলেন, অনেক এলাকায় জালভোট ও মৃত মানুষের ভোট দেওয়া হয়েছে। সিল দেওয়া ব্যালট পাওয়া গেছে। বিএনপির ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারে, সে লক্ষ্যে একটি দল ভয়ভীতি দেখিয়েছে।
মাহদী আমিন বলেন,বিএনপির বিজয় সুনিশ্চিত।ভোট গণনা পর্যবেক্ষণ করছে বিএনপি। নির্বাচন সম্পন্ন করায় সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।