প্রতিনিধি,রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।আজ দিবসটি উপলক্ষে যুব র্যালি,আলোচনা সভা,ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় যুবকদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হতে উৎসাহিত করার লক্ষ্যে ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।