প্রতিনিধি,রূপসা (খুলনা) :
রূপসায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সার্বিক সহায়তায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান শুক্রবার বিকালে কাজদিয়া মালিবাগ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিবর্গের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। এসময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তরফদার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপি কনসালটেন্ট সুবীর দেবনাথ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান, আরিফুর রহমান আরিফ, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, বাদশা জমাদার, ফিরোজ মাহমুদ, প্রতিবন্ধী সেবা কেন্দ্রের অডিও মেট্রিশিয়ান খান শফিকুল ইসলাম প্রমুখ।