বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। ৪৮ দলের মধ্যে ১৬টি দল বিদায় নিয়েছে, আর শেষ ৩২টি দল নিশ্চিত করেছে নকআউট পর্ব বা রাউন্ড অব ৩২-এর টিকিট। এখন থেকে প্রতিটি ম্যাচই মরণ-বাঁচনের—হারলেই বিদায়।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ৩২-এ মুখোমুখি হবে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের। শিরোপাপ্রত্যাশী ফ্রান্স খেলবে সুইডেনের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগাল গ্রুপ ‘কে’-এর রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ ২০১৮ সালের রানার্সআপ ক্রোয়েশিয়া।
এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ জাপান। নকআউট পর্বের শেষ ম্যাচে ৪ জুলাই মুখোমুখি হবে কলম্বিয়া ও ঘানা।
গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ
- গ্রুপ এ: মেক্সিকো (চ্যাম্পিয়ন), দক্ষিণ আফ্রিকা (রানার্সআপ)
- গ্রুপ বি: সুইজারল্যান্ড, কানাডা (তৃতীয়: বসনিয়া ও হার্জেগোভিনা)
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো
- গ্রুপ ডি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া (তৃতীয়: প্যারাগুয়ে)
- গ্রুপ ই: জার্মানি, আইভরি কোস্ট (তৃতীয়: ইকুয়েডর)
- গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান (তৃতীয়: সুইডেন)
- গ্রুপ জি: বেলজিয়াম, মিশর
- গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে
- গ্রুপ আই: ফ্রান্স, নরওয়ে (তৃতীয়: সেনেগাল)
- গ্রুপ জে: আর্জেন্টিনা, অস্ট্রিয়া (তৃতীয়: আলজেরিয়া)
- গ্রুপ কে: কলম্বিয়া, পর্তুগাল (তৃতীয়: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো)
- গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া (তৃতীয়: ঘানা)
রাউন্ড অব ৩২-এর সূচি
২৯ জুন
- দক্ষিণ আফ্রিকা বনাম কানাডা — রাত ১২:৩০
- ব্রাজিল বনাম জাপান — রাত ১১:০০
৩০ জুন
- জার্মানি বনাম প্যারাগুয়ে — রাত ২:৩০
- নেদারল্যান্ডস বনাম মরক্কো — সকাল ৭:০০
- আইভরি কোস্ট বনাম নরওয়ে — রাত ১১:০০
১ জুলাই
- ফ্রান্স বনাম সুইডেন — রাত ৩:০০
- মেক্সিকো বনাম ইকুয়েডর — সকাল ৭:০০
- ইংল্যান্ড বনাম ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো — রাত ১০:০০
২ জুলাই
- বেলজিয়াম বনাম সেনেগাল — রাত ২:০০
- যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া ও হার্জেগোভিনা — সকাল ৬:০০
৩ জুলাই
- স্পেন বনাম অস্ট্রিয়া — রাত ১:০০
- পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া — ভোর ৫:০০
- সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া — সকাল ৯:০০
৪ জুলাই
- অস্ট্রেলিয়া বনাম মিশর — রাত ১২:০০
- আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে — বিকেল ৪:০০
- কলম্বিয়া বনাম ঘানা — সকাল ৭:০০
ভিজিটর: 20
নকআউট বিশ্বকাপ সূচি প্রকাশ