ভাঙ্গুড়ায় দু’দিন ব্যাপী ফ্যামিলী কার্ড বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু

প্রকাশ: ১ দিন আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ ও রোববার উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলামের পরিচালনায় পরীক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।দু’দিন ব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণ কারী মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের আওতায় সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হবে।
প্রশিক্ষণে ফ্যামিলী কার্ডের উপকার ভোগিদের নিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক ভাইস চেয়ারম্যান সরদার  প্রভাষক জাফর ইকবাল হিরোক তাঁর বক্তব্যে বলেন, “ফ্যামিলি কার্ডের সুবিধা দলমত নির্বিশেষে দেশের সকল যোগ্য নাগরিক পাবেন। এটি রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যা আপনাদের কাঁধে অর্পিত হয়েছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম বরদাশত করা হবে না; প্রকৃত হকদার যেন তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত না হন, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের জন্য নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করা, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দক্ষতা বৃদ্ধি করা এবং পুরো প্রক্রিয়াটি আরও সুশৃঙ্খল ও কার্যকর করা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে এবং প্রকৃত উপকারভোগীরা সহজেই এই সুবিধার আওতাভুক্ত হবেন। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে মতবিনিময়ে অংশ গ্রহণ করেন,পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম কাউন্সিলর,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ প্রমূখ।