
প্রতিনিধি,ভাঙ্গুড়া,(পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।আজ সকাল ১১টা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তরের আয়োজন উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে দিবসের আলোকে আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার(ভূমি)নুসরাত জাহান,ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও’সি)সাকিউল আযম,উপজেলা যুবদলনেতা শাহীনুর রহমান শাহীন, ছাত্রদল নেতা লিখন আহমেদ,এবং সূচনা বক্তব্য উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শামীম আহমেদ।
আলোচনা সভায় অনুষ্টানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন,দক্ষ যুবশক্তি গড়ে তুলতে প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্টানে প্রশিক্ষিক যুবকদের আত্মকর্মসংস্থানের গড়ার লক্ষে যুবঋণ, স্বীকৃতিস্বরুপ সনদ পত্র ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়।
