সলঙ্গা থানা বিএনপি কার্যালয়ের শুভ উদ্বোধন

প্রকাশ: ৪২ minutes ago
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 124.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সলঙ্গা, প্রতিনিধিঃ
দীর্ঘ কাঙ্খিত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গা থানা বিএনপি’র কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ৬৪-সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক উদ্বোধন উপলক্ষে রবিবার(১নভেম্বর) সকাল ১০টায় সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার এর সঞ্চালনায় স্থানীয় কদমতলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল আলীম সেখ,হাবিবুর রহমান হাবিব,কেএম শহিদুল ইসলাম মজনু,সোলায়মান হোসেন,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল হক আয়ুব,হাবিবুর রহমান সুজন,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার,সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,সাবেক প্রচার সম্পাদক জহুরুল ইসলাম,ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর,রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা খন্দকার তৌহিদুর রহমান,হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া,সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইকবাল বাহার জালাল, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি এনামুল হক,ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার দুলাল,সলঙ্গা থানা যুবদলের সদস্য সচিব শাহিন রেজা,থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মো.রফিকুল ইসলাম,থানা তাঁতী দলের সভাপতি সাইফুল ইসলাম, কৃষকদলের সভাপতি রেজাউল করিম রেজা, মহিলা দলের সভাপতি রহিমা খাতুন,থানা মৎস্যজীবী দলের সভাপতি আহসান হাবীব,জাসাসের সভাপতি সাখাওয়াত হোসেন,থানা ছাত্রদের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন ও সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়া, সাবেক আহব্বায়ক আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ। শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদীর্ঘ জীবন ও দলীয় কার্যালয়ের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে সলঙ্গা থানা ও ৬টি ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।