সর্বশেষ
সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহেল রানা বাবুরসলঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভাউল্লাপাড়ায় আলোচিত আকরাম হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শনে সিরাজগঞ্জের পুলিশ সুপারভাঙ্গুড়ায় বিধবার মৃত্যুর ঘটনায় অপপ্রচারের প্রতিবাদ ও রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধনরামকৃষ্ণপুর ইউপি নির্বাচনের প্রার্থীতা ঘোষণা দিয়ে মাঠে নামলেন মতিয়ার রহমান সাবানসিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতির অভিযোগে চারজন গ্রেফতারভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুনিষিদ্ধ আঃলীগ নেতার গোডাউনে সার মজুদের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা প্রচারনার অভিযোগ তদন্তের দাবীভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন : শেষ হলো শারদীয় দুর্গোৎসব

সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা সোহেল রানা বাবুর

প্রকাশ: ৩ ঘন্টা আগে

প্রতিনিধি,সলঙ্গাঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১ নম্বর রামকৃষ্ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চকনিহাল গ্রামের বাসিন্দা সোহেল রানা বাবু। নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

সোহেল রানা বাবু জানান, নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। পাশাপাশি এলাকার তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল রানা বাবু নিজস্ব অর্থায়নে এলাকার বিভিন্ন রাস্তা সংস্কার এবং অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও কাপড় বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। এসব উদ্যোগের কারণে স্থানীয়দের একটি অংশের মধ্যে তাঁকে নিয়ে আলোচনা রয়েছে বলে জানা গেছে।

তিনি বলেন, “জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে এলাকার উন্নয়নে কাজ করব। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকব। পাশাপাশি এলাকার মাদক নির্মূলে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই।”

এলাকার কয়েকজন প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তি জানান, সোহেল রানা বাবু বিভিন্ন সময়ে দরিদ্র ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মতে, তাঁর সামাজিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।