সর্বশেষ
নিষিদ্ধ আঃলীগ নেতার গোডাউনে সার মজুদের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভভাঙ্গুড়ায় নারীকে হত্যার পর আত্মহত্যা প্রচারনার অভিযোগ তদন্তের দাবীভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন : শেষ হলো শারদীয় দুর্গোৎসবদুর্গোৎসবে সম্প্রীতির বার্তা দিলেন যুবদল সভাপতি মেহেদী হাসান আমজাদসিরাজগঞ্জে ২৯৫ বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী গ্রেফতারসকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চান প্রধানমন্ত্রীসিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবারায়গঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন রাশেদুল হাসান পাপনধুবিল ইউনিয়নে হিন্দুদের দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান হাসান ইমাম তালুকদার সহনচলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের

ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন : শেষ হলো শারদীয় দুর্গোৎসব

প্রকাশ: ২০ ঘন্টা আগে

প্রতিনিধি,ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়া পৌরসদরসহ উপজেলার সর্বত্রেই পাঁচ দিনব্যাপী পূজা-অর্চনা, আনন্দ-উৎসব ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় স্থানীয় বড়াল-গুমানী নদীতে নৌকা পরিভ্রমন শেষে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে।গতকাল সন্ধ্যার পূর্বলগ্নে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা।
বুধবার দুপুর ২টা থেকে উপজেলার ২১টি মন্দিরের পূজামণ্ডপ থেকে ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্রের তালে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা নিয়ে নদীর ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তদের মধ্যে একদিকে ছিল প্রিয় দেবীকে বিদায় জানানোর আবেগ, অন্যদিকে ছিল পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায় প্রার্থনা।
সরেজমিনে দেখা যায়,পৌর সভার বড়াল নদীতে ভাঙ্গুড়া বাজার দুর্গামন্দির, দক্ষিণমেন্দা কালীবাড়ি দুর্গা মন্দির, জগাতলা দুর্গা মন্দির, পাথরঘাটা দুর্গা মন্দির, শরৎনগর বাজার দুর্গামন্দির,দক্ষিণমাবোলা দুর্গামন্দির,গজারমারা দুর্গামন্দির ও ভদ্রপাড়া দুর্গামন্দির প্রতিমা বিসর্জন দেওয়া হয়। অন্যদিকে গুমানী নদীর  চড়ভাঙ্গুড়া ঘোষপাড়া সার্বজনীন দুর্গামন্দির, কৈডাঙ্গা সার্বজনীন দুর্গামন্দির, নৌবাড়ীয়া সার্বজনীন দুর্গামন্দির ও বেতুয়ান সার্বজনীন দুর্গামন্দিরের প্রতিমাও বিসর্জন দেওয়া হয়।প্রতিমা বিসর্জনকে ঘিরে নদীর ঘাটগুলোতে ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান তাঁরা। বিসর্জনের সময় ভক্তরা সব অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির বিকাশ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমীর তাৎপর্য শুধু প্রতিমা বিসর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষের মনের কাম, ক্রোধ, হিংসা ও লালসার মতো আসুরিক প্রবৃত্তি বিসর্জন দেওয়াই এর অন্যতম শিক্ষা।
প্রতিমা বিসর্জনে অংশ নেওয়া ভক্তরা জানান, বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। দেবী দুর্গার কাছে তাঁরা পরিবার-পরিজনের সুখ-শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির পাশাপাশি দেশবাসীর কল্যাণ কামনা করেছেন।
ভাঙ্গুড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের  সভাপতি সংগীত কুমার পাল,পৌর পূজা উদযাপন পরিষদের  সভাপতি পরিমল সরকার বলেন, প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে ছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা সূরাইয়া মমতাজের তত্ত্বাবধানে পুলিশ, আনসার ও ভিডিপিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, অশুভ শক্তির বিনাশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতি নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করবে, শারদীয় দুর্গোৎসবের শিক্ষা হোক সেই মানবিক বাংলাদেশ গড়ার প্রেরণা।