অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সুস্থতা কামনা করে জেলা পরিষদের আয়োজনে মিলাদ ও বিশেষ দোয়া- অনুষ্ঠিত 

প্রতিনিধি,সিরাজগঞ্জ :
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজগঞ্জের  গর্বিত  কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এমপি বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু’র  সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।  সিরাজগঞ্জ জেলা পরিষদ সিরাজগঞ্জের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) এর আয়োজনে, 
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর-২০২৬ খ্রি.) বাদ মাগরিব রাজধানী ঢাকার উত্তরা ক্লাবের ইউসিবি ফ্যামিলি লাউঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (শাহীন) এর সভাপতিত্বে উক্ত মিলাদ ও বিশেষ  দোয়া মোনাজাত অনুষ্ঠানে, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ  জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, উল্লাপাড়ার উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকায় বসবাসরত বিএনপির নেতৃবৃন্দ এবং  তাদের পরিবারর্গের একাংশ উপস্থিত ছিলেন।  উল্লেখ্য, জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন- বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এমপি বীরমুক্তিযোদ্ধা  ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে জ্বালানিমন্ত্রীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন তিনি।
 বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে, হাসপাতালের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, জরুরি বিভাগে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। রক্তের বিভিন্ন পরীক্ষা ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে চিকিৎসা শুরু করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়, জ্বালানিমন্ত্রী আগে থেকেই ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কিছুদিন আগে তার হৃদ্‌যন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।  চিকিৎসকদের মতে, জ্বালানিমন্ত্রী শারীরিকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তার পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন হাসপাতালে অবস্থান করা প্রয়োজন।