আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে অবদান, বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড পেলেন সাইফুল ইসলাম

প্রকাশ: ১ ঘন্টা আগে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দীর্ঘদিনের অমীমাংসিত হত্যা মামলার রহস্য উদ্‌ঘাটন এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় অক্টোবর ২০২৬ মাসের ‘বেস্ট অ্যাডিশনাল এসপি অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
মঙ্গলবার (৩ নভেম্বর) সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)।
তবে বিশেষ প্রশিক্ষণে সিআইডিতে অংশ নিতে ঢাকায় অবস্থান করায় তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, “এ পুরস্কার আমার একার অর্জন নয়, এটি রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সব সদস্যের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এ স্বীকৃতি আমাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।”
তাঁর এ অর্জন রায়গঞ্জ ও সলঙ্গা থানা পুলিশের সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও দায়িত্ববোধ আরও বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে পেশাদারিত্ব, নিষ্ঠা ও জনবান্ধব পুলিশিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে এ সম্মাননা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।