কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার মোকাম ইউনিয়নের কাকিয়ার চরের বিভিন্ন রাস্তা দীর্ঘদিনের খাদ-খন্দ ও বেহাল দশার প্রায় ১.৫০ কিলোমিটার সড়ক নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর গোলাম সারোয়ার। ইটের সলিং, ইট ও বালু দিয়ে রাস্তা সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা কোরপাই মেইন রোডের জাফরপুর রাস্তার মাথা হতে কাকিয়ারচর এলাকায় যাতায়াতের একমাত্র রোডের মাথায় স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সংস্কারকাজের উদ্বোধন করেন মরহুম জুনাব আলীর দৌহিত্র গোলাম সারোয়ারের জ্যেষ্ঠ পুত্র, কুবির শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তা মো. গোলাম সামদানী।সংস্কারকৃত সড়কটি কোরপাই মেইন গেইটের প্রধান সড়ক থেকে জাফরপুর হয়ে কাকিয়ারচর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ অতিক্রম করে মনি ঠাকুরের বাড়ি পর্যন্ত বিস্তৃত যার দৈর্ঘ ১.৫০ কিঃমিঃ, প্রস্ত ১০ ফুট।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকিয়ারচরের বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুর রশিদ, তরুণ উদ্যোক্তা আনাস মো. মারিব, মিজানুর রহমান, হাবিবউল্লাহ (পুলিশ) এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী ছিল। নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়িত হওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে।
