বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ‘আরিফ’কে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন

প্রকাশ: ২ ঘন্টা আগে

ছয় মাসের জন্য কমিটি, নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

প্রতিনিধি, সলঙ্গা:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
আদেশ সূত্রে জানা যায়, ২৩ সেপ্টেম্বর থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি কার্যকর থাকবে। কমিটিতে অভিভাবক সদস্য হিসেবে আবুল কালাম, শিক্ষক প্রতিনিধি হিসেবে শহিদুল ইসলাম এবং মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
আদেশে নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসার নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্ত উল্লেখ করা হয়েছে। এডহক কমিটির দায়িত্বকালীন সময়ে মাদ্রাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত কমিটি গঠনের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এদিকে নতুন এডহক কমিটি অনুমোদনের খবরে সংশ্লিষ্ট শিক্ষানুরাগী ও স্থানীয় ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, নতুন কমিটির মাধ্যমে বলাই সিমলা দাখিল মাদ্রাসার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালিত হবে।