ধানগড়া ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মোঃআমিনুল ইসলাম

প্রকাশ: ৩৭ minutes ago

প্রতিনিধি,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৬নং ধানগড়া   ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ফরম জমা দিয়েছেন মোঃআমিনুল ইসলাম

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইউনিয়নবাসীর উদ্দেশে মোঃ আমিনুল ইসলাম বলেন, এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থনকে সঙ্গে নিয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চেয়েছেন তিনি। জনপ্রতিনিধি হওয়ার চেয়ে জনগণের একজন বিশ্বস্ত ও নিবেদিত সেবক হিসেবে কাজ করাই তাঁর মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে ধানগড়া   ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুযোগ-সুবিধার উন্নয়নে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, নিরাপদ, উন্নত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধানগড়া ইউনিয়ন এর সাধারণ জনগণ ও ইউনিয়ন  বিএনপির  অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।