
সারা বিশ্বে বিশ্বকাপ ফুটবলের জোয়ারে ভাসছে ঠিক তখনই ‘হোম এন্ড অ্যাওয়ে’ লীগ পদ্ধতিতে ১০ম বারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২৬ এর লেগ পর্যায়ের খেলার উদ্বোধন করা হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নাগরপুর উপজেলা বনাম দেলদুয়ার উপজেলার খেলার উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। আজ শনিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইল জেলা প্রশাসন আয়োজিত ও নাগরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মিজানুর রহমান লাভলুর সঞ্চালনায় খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জোহরা সুলতানা যুথি। আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জহুরুল ইসলাম,দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, নাগরপুর উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক এসএম ফেরদৌস, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন,যুগ্ম- সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মদ খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো.আরিফুল ইসলাম নবাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও হাজার হাজার ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।।
৮০ মিনিটের খেলায় নাগরপুর উপজেলা ১-০ গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে।
