
প্রতিনিধি, বানারীপাড়া(বরিশাল) :
বরিশাল-বানারীপাড়া সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস পুকুরে পড়ে যায় তাতে বানারীপাড়া বাইশারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল মালেক (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।আজ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে গড়িয়ার পাড়ের আগে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,স্বরূপকাঠি থেকে থেকে বরিশালগামী লোকাল বাসটি ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এতে বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।
দুর্ঘটনায় বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা এবং বাইশারী বাজারের কাঁচামাল ব্যবসায়ী আব্দুল মালেক প্রথমে গুরুতর আহত হন। আহাতর পরে তাকে হাসপাতালে নেওয়া হয় পথিমধ্যে তার মৃত্যু হয় ।
এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সড়কজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুর্ঘটনার কারণ ও হতাহতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।
