
প্রতিনিধি,কালকিনি (মাদারীপুর) :
মাদারীপুরের কালকিনিতে উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সোনালী ব্যাংকের প্রথম ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) বুথ উদ্বোধন করা হয়েছে আজ। ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও ডিজিটালাইজ করার লক্ষ্যে এ উদ্যোগ নেয় ব্যাংক কর্তৃপক্ষ।
উপজেলা চত্বর সংলগ্ন সোনালী ব্যাংক কালকিনি মূল শাখা প্রাঙ্গণে এ বুথটি স্থাপন করা হয়। নতুন এ সিআরএম বুথের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা কার্ড ও কার্ডবিহীন মাধ্যমে দ্রুত টাকা জমা ও উত্তোলন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ফরিদপুর রিজিয়নের ইনচার্জ ও জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলাম, মাদারীপুর কার্যালয়ের ডিজিএম মোঃ শাহাদাত হোসেন, এজিএম পংকজ, এবং কালকিনি শাখার ম্যানেজার আসাদুজ্জামান শেখ,কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মিজানুর রহমান। এছাড়া শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দিতে সোনালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং নতুন এ সেবার মাধ্যমে এলাকার গ্রাহকরা ভোগান্তি ছাড়া সার্বক্ষণিক লেনদেনের সুবিধা পাবেন।
