
প্রতিনিধি,নাটোরঃ
নাটোরের লালপুর উপজেলায় ১ কেজি ৫০০ গ্রাম (দেড় কেজি) গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।আটককৃত ব্যক্তির নাম মোঃ কালাম হোসেন ওরফে টিটু (৪০)। তিনি লালপুর উপজেলার ৯ নম্বর এবি ইউনিয়নের বরমহাটি গ্রামের মোঃ আঃ জলিল ও মোছাঃ নিলুফা ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ৪টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বরমহাটি গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে আরমানের (৪০) খেজুর বাগানের ভেতর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কালাম হোসেন ওরফে টিটুকে আটক করা হয়।লালপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ২৩ নভেম্বর ২০২৬ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
