বন্ধুত্বের টানে সিলেট ভ্রমণে এসএসসি ৯০ ব্যাচ

প্রকাশ: ১ ঘন্টা আগে

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
“আলোকিত হও,আলোকিত করো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাৎসরিক নৌকা ভ্রমণের পর,বন্ধুত্বের ব্যাপক উৎসাহ,উদ্দীপনার প্রেক্ষিতে আনন্দ ভ্রমণ সিলেট আয়োজন করা হয়। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার এসএসসি ৯০ ব্যাচ এর বন্ধু ও বান্ধবীদের নিয়ে এক আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। তিন রাত দুই দিনের এ আনন্দ ভ্রমণের সার্বিক সহযোগিতা করেন,সিলেটে কর্মরত সিসিক প্রধান ডা.জাহিদুল ইসলাম সুমন।গত ২৪,২৫,২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এ আনন্দ ভ্রমণে ভোলাগঞ্জের সাদা পাথর,চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে রাতার গুল ছিল দিনব্যাপী কার্যক্রম।পরবর্তী দিনে জাফলং এর জিরো পয়েন্ট সহ মায়াবী ঝর্ণা,ঝুলন্ত ব্রিজ ও বিকেলে লালাখাল, খাসিয়া পল্লীসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন করা হয়। 
আয়োজক কমিটির প্রদান সমন্বয়ক হিসাবে কাজ করেন,সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাবেক সেনা সার্জেন্ট নজরুল ইসলাম খান ও মাধ্যমিক সহকারি শিক্ষক শওকত আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন,সিলেট নার্সিং ইনস্টিটিউট এর অধ্যক্ষ ডা. তামান্না খান,সিলেট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম,পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়াসহ বিভিন্ন শ্রেণি পেশার ৪২ জন বন্ধু ও বান্ধবী। 
প্রতিটি স্পটে পূর্বপরিকল্পনা মতে স্থানীয় টুরিস্ট বিভাগ,প্রশাসন ও পুলিশ বিভাগের সরাসরি অংশগ্রহণ ও সহযোগিতায় ভ্রমণটি হয়ে উঠে নিরাপদ ও আনন্দময়। আয়োজক কমিটির পক্ষ হতে সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসনকে এসএসসি ৯০ নাগরপুরের পক্ষ হতে গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।