সর্বশেষ
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল

প্রকাশ: ১ মাস আগে

প্রতিনিধি ভাঙ্গুড়া (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ ছাত্রদলের আয়োজনে সদরে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্টিত হয়েছে।
গতকাল রাত ৮টার দিকে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ চত্বর থেকে শুরু হওয়া মিছিলে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহতের আহ্বান জানানো হয়েছে।এ সময় রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে বক্তব্য দেন, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. বাইজিদ হোসেন, ভাঙ্গুড়া সদর ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. কাউছার আলী এবং ভাঙ্গুড়া পৌর শাখা ছাত্রদলের নেতা মো. আশিকুর রহমান।