সর্বশেষ
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমেরউল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতেররামকৃষ্ণপুরে আমিরুল ইসলামের উদ্যোগে মহিলা কর্মী সভা অনুষ্ঠিততাড়াইলে প্রস্তাবিত মিনি স্টেডিয়ামের জায়গা নির্ধারণ : সাইনবোর্ড টাঙালো উপজেলা প্রশাসনমানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমী

উল্লাপাড়ায় সরকারি মাঠ দখলের অভিযোগকে ‘মিথ্যা সংবাদ’ দাবি জামায়াতের

প্রতিনিধি, উল্লাপাড়া :
প্রকাশ: ৮ ঘন্টা আগে

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে সরকারি খাসজমি চাষাবাদকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা’ দাবি করে সংবাদ সন্মেলন করেছে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামী।

রবিবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈর বাজারে সংবাদ সন্মেলন করে এ দাবি জানান।

সংগঠনটির উপজেলা আমির অধ্যাপক শাহজাহান আলী দাবি করেছেন, সেখানে আগে কোনো খেলার মাঠ ছিল না, এখনো নেই। জমিটি নিয়ে বিরোধ সম্পূর্ণ গ্রামকেন্দ্রিক, এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি কয়েকটি মিডিয়ায় নওকৈড় পূর্বপাড়া গ্রামে চার বিঘা সরকারি খেলার মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতা হেকমত আলী বিরুদ্ধে শিরোনামে সংবাদ প্রচারিত হয়।

প্রতিবাদ জানিয়ে শাহজাহান আলী বলেন, উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় মৌজায় খাস খতিয়ানভুক্ত ৮২ বিঘা জমি রয়েছে। স্থানীয় মোনায়েম খান গং, সানোয়ার সরকার গং, ওমর সরকার গং, আল-আমিন গং, নুর বক্স গং, আনছব আলী গং ও হেকমত আলীসহ কয়েকজনের পূর্বপুরুষদের নামে এসব জমি রেকর্ডভুক্ত ছিল। পরে জমিগুলো খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হলে গ্রামের লোকজন পূর্বপুরুষদের জমি হিসেবে দাবি করে চাষাবাদ করে আসছেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে সলপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব জমিতে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ তৈরি হয়। তাঁর অভিযোগ, স্থানীয় নারী-পুরুষদের প্রতিবাদের মুখে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ দিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে এবং স্থানীয়দের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারেও পাঠানো হয়।

শাহজাহান আলী বলেন, এসব ঘটনার পরও গ্রামের লোকজন জমিগুলোতে চাষাবাদ অব্যাহত রেখেছেন। সেখানে আগে কোনো খেলার মাঠ ছিল না এবং জমি নিয়ে বিরোধের সঙ্গে জামায়াতের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

জামায়াতের পক্ষ থেকে দেওয়া প্রতিবাদে আরও বলা হয়, জমি নিয়ে বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা ঠিক নয়। বিষয়টিকে গ্রামের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে বিবেচনা করা উচিত বলে মনে করে সংগঠনটি।

সংবাদ সন্মেলনে উপস্হিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম প্রধান, সলপ ইউনিয়ন জামায়াতের আমির আলাউদ্দিনসহ স্হনীয় নেতৃবৃন্দ।