সর্বশেষ
মানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমীভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণলালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগপোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ শারদীয় দুর্গা-পূজায় শুভেচ্ছা।মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রুস্তম নগর গোল্ডকাপের উদ্বোধন

মানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ: ৬ ঘন্টা আগে

প্রতিনিধি,মানিকগঞ্জ :
মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলায় সার পাচারের অভিযোগে ১১ বস্তা সার আটক করেছে স্থানীয় কৃষক ও জনতা।
এ ঘটনায় সার বিক্রির সঙ্গে জড়িত সাব-ডিলার হাবিবুর রহমান হবি‌কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল উপজেলার চকমিরপুর ইউনিয়নের সমেতপুর মেইন সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুরের সাব-ডিলার হাবিবুর রহমান হবি সরকারি বরাদ্দের সার অবৈধভাবে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার নবদিয়া গ্রামের মামুন মিয়ার কাছে বেশি দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ রয়েছে।গতকাল বস্তা সার একটি ভ্যানে করে নাগরপুরে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কৃষক ও জনতা ভ্যানটি আটক করেন। পরে তাঁরা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার অবৈধভাবে বিক্রির অপরাধে সাব-ডিলার হাবিবুর রহমান হবিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, “সরকারি সার অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আটক ১১ বস্তা সার উপজেলা কৃষি অফিসের হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।