সর্বশেষ
মানিকগঞ্জে সার পাচার : সাব ডিলারকে ২ লাখ টাকা জরিমানাদুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারাভাঙ্গুড়ায় এক রাতে ২ সরকারি অফিসে চুরিসলঙ্গায় ৭৫ বস্তা সার জব্দ : ৪০ হাজার টাকা জরিমানাসিংড়ায় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান প্রার্থী আমিনুর এর নির্বাচনী গণসংযোগউল্লাপাড়ায় পাড়া-মহল্লায়ও জমে উঠেছে দুর্গাপূজার মহাসপ্তমীভাঙ্গুড়ায় টিসিবির ১হাজার ২২৮টি কার্ডের টিসিবি পণ্য বিতরণলালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগপোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ শারদীয় দুর্গা-পূজায় শুভেচ্ছা।মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে রুস্তম নগর গোল্ডকাপের উদ্বোধন

দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অটো রিক্সা : চালক দিশেহারা

প্রকাশ: ৬ ঘন্টা আগে

প্রতিনিধি,রায়গঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বাড়ির উঠানে রাখা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে পুড়ে গেছে অটোরিকশাটি। জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন হারিয়ে ক্ষতিগ্রস্ত চালক মনিরুল ইসলাম এখন দিশেহারা। গডকাল রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, চকনুর গ্রামের আজাহার আলীর ছেলে মনিরুল ইসলাম (৪০) পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। প্রতিদিনের মতো শুক্রবারও সারাদিন অটোরিকশা চালিয়ে ভাড়া বহন করেন তিনি। রাতে বাড়িতে ফিরে অটোরিকশাটি উঠানে রেখে ঘুমাতে যান। গভীর রাতে দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আগুনের বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অটোরিকশাটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত চালক মনিরুল ইসলাম বলেন, আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার এই ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই।’এ ঘটনায় তাঁর জীবিকা নির্বাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে কী কারণে এবং কারা অটোরিকশাটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ ধরনের ঘটনার বিষয়ে আমার জানা নেই। ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’