কবিতা           :  ডাকলে প্রভু 

প্রকাশ: ৩ সপ্তাহ আগে

                   ———-
ধরবে যখন টুটি চেপে আজরাইলের মুঠি
আতঙ্কিত অবাক হবে হতাশ হবে তুমি।
মিটবেনা যে হিসাব নিকাশ মিটবে নাকো আশা
মনে হবে মিথ্যা মায়ায় বেধেছিলে বাসা !
সাগর তীরে বেলাভূমে শিশু যেমন খেলা করে
খেলনাপাতি নেয় ভাসিয়ে ঢেউ একটি এসে।
হলোনা তার আসল খেলা নিজকে চেনা হলোনা আর,
কালের স্রোতে ভেসে গেলো সাধের খেলাঘর !
খেলার সাথী যারা ছিল ভাসবে তারা চোখের জলে,
পারবেনা কেউ রাখতে তোমায় নিয়ে কূলে তুলে।
ঘাম ঝরিয়ে সোনার ফসল ফলাও তোমার ক্ষেতে,
তারই ফাঁকে নাও চিনেগো তোমার আপনাকে।
ডাকবে যখন দূত পাঠিয়ে তোমায় চলে যেতে  ,
হাসিমুখে বিদায় নিয়ে সাড়া দিও ডাকে।
ডাকলে যেমন মা শিশুকে যায় সে ছুটে কোলে,
খেলনাপাতি খেলার সাথী যায় নিমিশে ভুলে।
তেমনি তুমি বিরাজ কর এই ভুবনের মাঝে
ডাকলে প্রভু দিও সাড়া অপার আনন্দে।
কবি               : মোঃ মাহফুজুল হক।
                    **********
  • ডাকলে প্রভু