ধুবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আব্দুল বারেক আকন্দ জনপ্রিয়তার শীর্ষে

প্রতিনিধি, সলঙ্গাঃ
প্রকাশ: ২ ঘন্টা আগে

সিরাজগঞ্জের ৩নং ধুবিল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নং ওয়ার্ডে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। নির্বাচনী মাঠে মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন আব্দুল বারেক আকন্দ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আব্দুল বারেক আকন্দ এর আগে জনগণের প্রত্যক্ষ ভোটে দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি আবারও ৮ নম্বর ওয়ার্ডের মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছেন। ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন তিনি।
স্থানীয় ভোটারদের অনেকেই মনে করছেন, পূর্বের অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে আব্দুল বারেক আকন্দ এবারও নির্বাচনে শক্ত অবস্থানে রয়েছেন। তবে শেষ পর্যন্ত জনগণের ভোটেই নির্ধারিত হবে ৮ নম্বর ওয়ার্ডের পরবর্তী মেম্বার কে হবেন।
নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই সরগরম হয়ে উঠছে ৩নং ধুবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী মাঠ। এখন ভোটারদের রায়ের অপেক্ষায় প্রার্থী ও সমর্থকরা।