৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

প্রকাশ: ৫ মাস আগে
ছবি: সংগৃহীত

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নয় জন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ একযোগে বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করা হয়।

তারা হলেন- পরিকল্পনা কমিশনের সদস্য ড. মো. মোখলেস উর রহমান, ড. কাইয়ুম আরা বেগম, এম এ আকমল হোসেন আজাদের নিয়োগ বাতিল করা হয়েছে।

আরও রয়েছেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসূফ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খান।

  • সচিব