সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সলঙ্গা থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় সলঙ্গা বাজার কদমতলা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।সলঙ্গা থানা শাখা মহিলা দল আংশিক কমিটির সভাপতি রহিমা খাতুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুখসানা খাতুনের সঞ্চালনায় সভায় আগামী বর্ধিত সভা আয়োজন ও পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন,সাংগঠনিক সম্পাদক মিনতি পারভীন,সিনিয়র সহ-সভাপতি মর্জিনা খাতুন,সহ-সভাপতি আরিনা ও মাবিয়া খাতুন,যুগ্ম সাধারণ সম্পাদক রিতা,মঞ্জুয়ারা ও শাপলা খাতুন এবং সহ-সাংগঠনিক সম্পাদক রিনা,ফরিদা ও সুমা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,সলঙ্গা থানা শাখা মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তারা প্রতিশ্রুতি বদ্ধ।সলঙ্গা থানা শাখা মহিলা দলকে একটি বৃহত্তম ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শ বাস্তবায়নে ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তাগণ আরও বলেন,রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ এবং দেশ নায়ক,প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি-আদর্শ
ও হাতকে শক্তিশালী করতে সানাঙ্গা থানা শাখা মহিলা দল তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
