সলঙ্গার চড়বেড়া মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট প্রীতি ম্যাচ ফাইনাল অনুষ্ঠিত ।

প্রতিনিধি সলঙ্গাঃ
প্রকাশ: ৩ ঘন্টা আগে

‘খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের ফাইনাল। আজ শুক্রবার বিকেলে সলঙ্গার চরবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোনার বাংলা সংসদের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় এন এস এফ সি (সিরাজগঞ্জ)ও রক্সি ফুটবল একাডেমি (বগুড়া)।
টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি ছিলেন,নবগঠিত সলঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী ফরিদুল ইসলাম ফরিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,বিএনপি নেতা ও সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আজাহার আলী খান,হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ, সলঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নূর নবী শিকদার,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়া, সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান লেবু,আব্দুল বারীক মেম্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম ফরিদ বলেন,ফুটবল নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। তরুণ সমাজকে অপরাধ,মাদক ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের কল্যাণে ভবিষ্যতেও চরবেড়া মাঠে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক।কানায় কানায় পূর্ণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।