চুরির প্রতিবাদ করায় ছরিকাঘাতে প্রাণ গেল যুবকের

প্রতিনিধি,কিশোরগঞ্জ :
প্রকাশ: ২ ঘন্টা আগে

কিশোরগঞ্জের পৌর শহরের মামার চুরি যাওয়া নৌকার খোঁজ করতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল ভাগ্নের । গত সোমবার রাত ৮টায় ভৈরব পৌর এলাকার ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে নিহত সাজ্জাদ (১৬) স্থানীয় এলাকার সাদেক মিয়ার পুত্র। সে পেশায় একজন কয়েল কারখানার শ্রমিক
নিহত সাজ্জাদের পরিবার ও এলাকাবাসী দৈনিক ইনকিলাব কে জানা,গেল ১০/১৫ দিন আগে লক্ষ্মীপুর এলাকার ব্রহ্মপুত্র নদের তীর থেকে জেলে স্বপন মিয়ার একটি স্টিলের নৌকা হটাৎ চুরি যায়। এতে স্থানীয়দের ভাষ্যমতে সহ্নেহের চোখ পড়ে কথিত আনার ডাকাতকে আটক করে কর্ণপাত করলে তিনি নৌকা চুরির কথাটি সত্যতা মি়লে ।

এক পর্যায়ে নৌকাটি ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও। কিন্তুু এ ঘটনার পর হটাৎ তিনি এলাকা ছেড়ে উদাও হয়ে যায়। হটাৎ সোমবার রাতে ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে স্বপন মিয়ার বোনের ছেলে সাজ্জাদ আনারকে দেখতে পেয়ে ডাক -চিৎকার করে স্থানীয় লোকজনকে জড়ো করার অনেক চেষ্টা করেন। ঠিক তখনি আনার তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে, মারাত্মকভাবে যখম আহত সাজ্জাদকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে
ভৈরব থানার নব যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে নিহতের পরিবার থেকে এখনো কোনো আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্তকে গ্রেফতারের পুলিশের সাড়াঁশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি ।