পার্বতীপুরে ৮৫০ পিচ ইনজেকশনসহ ৩ কারবারি আটক

প্রকাশ: ৫ ঘন্টা আগে

প্রতিনিধি ,পার্বতীপুর (দিনাজপুর) : দিনাজপুরের পার্বতীপুরে ৮৫০ পিস নিষিদ্ধ এ্যাম্পল ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকেলে পার্বতীপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
​গ্রেপ্তারকৃতরা হলেন— হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার মৃত ঘুটুর ছেলে ১। মো. শাওন ইসলাম (৩০) এবং ২। তার স্ত্রী  দিপা আক্তার শিরিনা (পিতা- মো. সিরাজুল ইসলাম), ও  ৩। পার্বতীপুর উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকার জাহেদুল হকের ছেলে  মো. মেহেনুর রেজা (২২)।
​পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় পার্বতীপুর মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সাহেব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার ছোট বৃত্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ওই তিন ব্যক্তির হেফাজত থেকে অবৈধ ও নেশাজাতীয় ৮৫০ পিস এ্যাম্পল ইনজেকশন উদ্ধার করা হয়।​পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী   জানান, উদ্ধারকৃত ইনজেকশনসহ গ্রেপ্তারকৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।